ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সদরের কার্তিকপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পি*স্তলসহ সন্ত্রাসী গ্রে*ফতার

কুমিল্লা সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে। দীর্ঘদিন ধরে গোপনে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করা শিমুল নামের এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় তৈরি পাইপগান, সাত রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, তিনটি শক্তিশালী ককটেল বোমা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম।

গ্রেফতারকৃত ব্যক্তি স্থানীয়ভাবে একটি সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে।

যৌথ বাহিনীর সূত্র অনুযায়ী, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সকল নাগরিককে অপরাধ সম্পর্কিত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনী বা নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লা সদরের কার্তিকপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পি*স্তলসহ সন্ত্রাসী গ্রে*ফতার

আপডেট : ০৮:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫