ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর র‌্যাডার ইউনিটে আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 26

বাংলার আকাশ রাখিব মুক্ত—আকাশ প্রতিরক্ষায় নতুন অধ্যায়

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বগুড়ায় নবনির্মিত র‌্যাডার ইউনিটে অত্যাধুনিক GM 403M আকাশ প্রতিরক্ষা র‌্যাডার এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৮ জুন) এক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যাডারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বিমান বাহিনীকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে প্রতিনিয়ত যুক্ত করা হচ্ছে আধুনিক সরঞ্জাম ও অবকাঠামো। এই র‌্যাডার সংযোজন সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন র‌্যাডারটির মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’—এই দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ বিমান বাহিনী আজ আরও এক ধাপ এগিয়ে গেল। নতুন এই GM 403M র‌্যাডার শুধু আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি নয়, বরং বিমান বাহিনীর প্রযুক্তিগত উৎকর্ষতাকেও এগিয়ে নেবে বহুগুণে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা র‌্যাডার ইউনিট পরিদর্শন এবং প্রযুক্তিগত দিক নির্দেশনাও প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর র‌্যাডার ইউনিটে আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন

আপডেট : ১২:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫