ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়তলীতে পুলিশের লুন্ঠিত আগ্নেয়াস্ত্র ও গু*লিসহ ‘ব্লেড মাসুম’ গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 29

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলী থানার জেলেপাড়া রাশমনিঘাট ওভারব্রিজের নিচে অভিযান চালিয়ে ‘ব্লেড মাসুম’ নামে পরিচিত সাইদুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই (নিঃ) জসীম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। রাত্রীকালীন এই অভিযানে সাইদুর রহমান মাসুম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

তল্লাশির সময় তার কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চীনা তৈরি সেমি-অটো পিস্তল (T-54, YEAR-2003), লোড করা ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি এবং অতিরিক্ত একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম স্বীকার করেন, ২০২৪ সালের ৫ আগস্ট থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় তিনি এই অস্ত্র সংগ্রহ করেন এবং পরবর্তীতে বিভিন্ন অপরাধে তা ব্যবহার করেন।

পুলিশ জানায়, মাসুম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পাহাড়তলী, টোল রোড, পতেঙ্গা সৈকত ও বন্দর সংলগ্ন এলাকায় অন্ধকার ও নির্জন স্থানে পথচারী, রিকশাচালক ও পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় আগেও ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত একটি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সিএমপি জানায়, নগরীর নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

পাহাড়তলীতে পুলিশের লুন্ঠিত আগ্নেয়াস্ত্র ও গু*লিসহ ‘ব্লেড মাসুম’ গ্রেফতার

আপডেট : ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫