ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযানে চাঁদপুরে ১৯০টি নিষিদ্ধ ইনজেকশন জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 28

চাঁদপুর সদর উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৯০টি অবৈধ ইনজেকশন জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ জুন ২০২৫) দুপুর ১টা ৫৫ মিনিটে চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মোহনা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনুমোদনহীন চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত অবৈধ ইনজেকশনসহ অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর-এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সাধারণ জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

সেনাবাহিনীর অভিযানে চাঁদপুরে ১৯০টি নিষিদ্ধ ইনজেকশন জব্দ

আপডেট : ০৮:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫