ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসক জাহিদুল ইসলামের উদ্যোগে শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, অপসারণ ৫ ট্রাক ব্যানার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 33

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আলোচিত পরিবেশবান্ধব উদ্যোগ “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকায় অবৈধ ব্যানার, সাইনবোর্ড ও স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় ১৮ ও ১৯ জুন ২০২৫ তারিখে চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং বরফকল থেকে হাজীগঞ্জ দূর্গ পর্যন্ত রাস্তার দুই পাশ ও ফুটপাত পরিষ্কার করা হয়। এই অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে টানানো ব্যানার, বিলবোর্ড, সাইনবোর্ড এবং গড়ে ওঠা স্থাপনাগুলো অপসারণ ও উচ্ছেদ করা হয়।

সকাল থেকে চলা এই অভিযানে প্রায় ৫ ট্রাক পরিমাণ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়াও যানজট সৃষ্টিকারী অবৈধভাবে দাঁড় করানো যানবাহনগুলোও সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও বিআরটিএ’র কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। সংশ্লিষ্ট এলাকাবাসী জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের এই অভিযানকে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

জেলা প্রশাসক জাহিদুল ইসলামের উদ্যোগে শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, অপসারণ ৫ ট্রাক ব্যানার

আপডেট : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫