ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাস, বাহরাইন কর্তৃক একটি বিশেষ মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার, ২০ জুন বাহরাইনের পূর্বাঞ্চলের হীদ কমিউনিটি সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পে বাহরাইনের বিভিন্ন সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অংশ নেয়। প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রম আইন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, স্বাস্থ্যসেবা এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়।

এতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি নিজে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। তিনি উপস্থিত আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাসমূহকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশিদের সচেতন করতে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাম্পে বাংলাদেশ দূতাবাস ছাড়াও বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (LMRA), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM), ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে হীদ, গালালি, আরাদ ও আশপাশের এলাকার শতাধিক বাংলাদেশি প্রবাসী কনস্যুলার সেবা গ্রহণ করেন। সেবার মধ্যে ছিল:

পাসপোর্ট ও জন্মনিবন্ধন

আইনি সহায়তা

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিবন্ধন

বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ
বিভিন্ন শ্রম কল্যাণ সেবা।

বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য এ সেমিনার ও ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং দূতাবাসের এ ধরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রবাসী বান্ধব এ মোবাইল কনস্যুলার ক্যাম্প ভবিষ্যতেও বাহরাইনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প

আপডেট : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫