বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,
দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। সন্ত্রাসী ও খুনিদের কোনো দল নেই, আদর্শ নেই। তাদেরকে বর্জন করতে হবে।
শনিবার (২১ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৯ জুন নিশ্চিতপুর বাজারে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলায় প্রতিবাদে নিশ্চিতপুর কলেজ মাঠে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ডক্টর জালাল উদ্দিন।
তিনি বলেন, মানবিক দেশ গড়তে জাতীয়তাবাদী সরকার প্রয়োজন। আর এই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুদ্দীন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি আব্দুল গণি তপদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু,
দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।




















