ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে রোজিনা আক্তার (৩৭) নামে এক তালিকাভুক্ত নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গত ২৫ জুন ২০২৫ তারিখ রাত ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকায় মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে রোজিনা আক্তারকে তার বাড়ি থেকে আটক করা হয়।

আটকের সময় তার নিকট থেকে ৩৮০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক নারী মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনীর একাধিক সূত্র জানায়, আটক রোজিনা আক্তার দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল এবং স্থানীয় মাদকসেবীদের কাছে সে একটি পরিচিত নাম। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর তত্ত্বাবধানে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, যার ফলে ইতোমধ্যে একাধিক অপরাধী গ্রেফতার হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বানও জানিয়েছে যৌথ বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫