ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকায় অবৈধ দখলকৃত কমিউনিটি ক্লিনিকের সরকারি জমি উদ্ধার করেছে যৌথ বাহিনী। ২৪ জুন দুপুর ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে পরিচালিত এক অভিযানে জমিটি উদ্ধার করা হয়।
অভিযানের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের জমিটি দখলমুক্ত করে সরকারি সম্পত্তি হিসেবে পুনরায় গ্রহণ করা হয়। পরে উদ্ধারকৃত জমি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ফরিদগঞ্জ এবং ভূমি কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকারি জমি উদ্ধারকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
ফরিদগঞ্জে সরকারি সম্পত্তির অবৈধ দখল দমন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যৌথ বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।




















