হাজীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে বুধবার দুপুরে উপজেলা চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা ই-সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় তামাকের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, আবু তাহের প্রধানীয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার, মৎস্য কর্মকর্তা এস.এম শাহীন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন, গ্রাম আদালতের সমন্বয়ক শহীদুল্লাহ কাওসার উপস্থিত ছিলেন।
র্যালী ও আলোচনা সভায় হাজীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বীন আখতার, মুক্তিযোদ্ধ মফিজুল ইসলাম, হাজীগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য সরকারি কমকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোজন উপস্থিত ছিলেন।




















