প্রশিক্ষণে তামাক আইনের বিস্তারিত তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টারী উপস্থাপন ও প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তামাকের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, আবু তাহের প্রধানীয়া প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম বীন আখতার, মুক্তিযোদ্ধ মফিজুল ইসলাম, হাজীগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য সরকারি কমকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোজন উপস্থিত ছিলেন।




















