ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মতলব উত্তরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

oplus_2

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, আজকের শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা তৈরির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি। শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং প্রতিদিনের জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডল, সমবায় কর্মকর্তা ফারুক আলম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম’সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, পরিবেশ সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মতলব উত্তরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫