ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায়  গৃহবধূ গুরুতর আহত – থানায় অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 32

বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শিউলি বেগম (৫৫) নামের এক গৃহবধুকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত গৃহবধূর  ছেলে আল আমিন, ৫ জনের নাম উল্লেখ করে সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চকনন্দন পুর গ্রামের সাইফুল ইসলামের পরিবার ও একই এলাকার প্রতিপক্ষ মৃত আব্দুল করিম খোকার পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে কলহ বিবাদ চলে আসছিলো। সেইসূত্রে মৃত আব্দুল করিম খোকার তিন ছেলে জামিল, জিহাদ ও জনিসহ তাদের পরিবারের অন্যান্যরা সাইফুল ইসলামের জায়গা জমি দীর্ঘদিন যাবত জোরপুর্বক দখল করার পায়তারা করে চলেছে। শুধু তাই নয় উক্ত বিষয় নিয়ে নানা ধরনের ভয়ভীতিকর হুমকিও প্রদান করে আসছে। এর আগেও  শিউলি বেগমকে মারধর করায় তারা একটি মামলা দায়ের করে, যা বর্তমানে আদালতে চলমান রয়েছে বলেও অভিযোগ সুত্রে জানাগেছে।
এমতাবস্তায় গত ২৫ জুন বুধবার বিকেলে শিউলি বেগম প্রতিবেশী ভাসুর তারা মন্ডল এর বাড়ীর ফ্রিজে রাখা মাংস আনার জন্য বাড়ী হতে বের হয়ে চকনন্দন চার মাথা আনারুলের দোকানের সামনে রাস্তার উপর পৌছা মাত্রই মৃত আব্দুল করিম খোকার তিন ছেলে জামিল, জিহাদ ও জনিসহ তাদের সহযোগিদের সাথে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে পথরোধ করে হাতে লাঠি সোঠা, লোহার রড, এস এস পাইপ, গাছের ডাল দিয়ে বেধরক  মারপিটে  শিউলি বেগম গুরুতর আহত হলে স্থানীয়  লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করান । বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন উল্লেখিত ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

সোনাতলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায়  গৃহবধূ গুরুতর আহত – থানায় অভিযোগ

আপডেট : ০৮:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫