ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ ও কচুয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ অভিযান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 36

চাঁদপুরের হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে হাজীগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল—পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, অনিয়ম ও যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ দমন করা এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা।

যৌথ বাহিনী হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, সিস্টেম পর্যবেক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে সন্তোষ প্রকাশ করে। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ কর্মকাণ্ড রোধ ও পরীক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

হাজীগঞ্জ ও কচুয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর যৌথ অভিযান

আপডেট : ০৯:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫