ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে কারাগার থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 31

কারাগার থেকে পালাতক আসামি র‍্যাবের হাতে আটক

নরসিংদীতে র‍্যাব-১১, সিপিএসসি-এর অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং কারাগার থেকে পলাতক আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে নরসিংদী সদর থানার আল্লাহ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত রাসেল মিয়া (৪২), পিতা- আবুল কাশেম, বাড়ি নরসিংদী সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকায়। সে ১৯ মার্চ ২০১৭ তারিখে দায়ের করা নরসিংদী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাগারে আটক ছিল। তবে গত ১৯ জুলাই ২০২৪ তারিখে সে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যায় এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর আভিযানিক দল আজ সকালে তাকে আল্লাহ চত্বর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদক মামলার একটি ওয়ারেন্ট ছাড়াও নরসিংদী মডেল থানায় ২১ জুলাই ২০২৪ তারিখে দায়েরকৃত নিয়মিত মামলাসহ (মামলা নং-৩৩/২৩৫) একাধিক ফৌজদারি মামলা রয়েছে। মামলার ধারাগুলোর মধ্যে রয়েছে ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৭৯/৩৮০/২২৪/২২৫ পেনাল কোড।

র‍্যাব-১১ জানায়, আটক রাসেল মিয়ার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী অপরাধী হিসেবে চিহ্নিত। তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-১১ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, মাদক, জঙ্গি, অবৈধ অস্ত্র, এবং চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সময় পরিচালিত অভিযানে তারা এ পর্যন্ত শতাধিক চাঞ্চল্যকর অপরাধী, মাদক কারবারি, অপহরণকারী ও পলাতক আসামিকে গ্রেফতার করে জনসচেতনতা ও আস্থা অর্জনে সফল হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে কারাগার থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫