ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে শনিবার দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 25

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মতলব উত্তর জোনাল অফিসের আওতায় আগামী শনিবার (২৮ জুন ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার সমগ্র এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে লাইন পুনরায় চালু করে দেওয়া হবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী মহাব্যবস্থাপক (ওএন্ডএম) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিরাপদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই কাজগুলো করা হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত, তবে সবার সহযোগিতা কাম্য।”

বিদ্যুৎ বিভ্রাটের কারণে শনিবার দিনের বেলায় সকল গ্রাহককে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

মতলব উত্তরে শনিবার দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপডেট : ০৮:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫