ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার আয়োজনে আগমনি রথযাত্রা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 24

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের আগমনি রথযাত্রা উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ায় আয়োজনে শুক্রবার (২৭ জুন) বিকালে অনুষ্ঠিত রথযাত্রায় কয়েক শতাধীক সনাতন ধর্মালম্বী অংশগ্রহণ করেন। রথযাত্রাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে আখড়ায় ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আগমনি রথযাত্রার শেষ হয়। শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়া পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপেজলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, সাবেক কাউন্সিলর প্রবীর কুমার সাহা ফটিক, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা উপস্থিত ছিলেন।

আখড়া পরিচালনা কমিটির সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কর্মকার, ডা. নরেশ রায়, তাপস সাহা’সহ কমিটির অন্যান্য সদস্যদের পরিচালনা এসময় উপজেলা জন্মাস্টমি পরিষদের সভাপতি বিধু ভূষণ রায় সুজন, সাধারণ সম্পাদক রতন সরকার, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল, দুলাল সূত্রধর, সুশীল সাহা, উত্তম সাহা, নারায়ন পোদ্দার, সাগর রায় শিবু, তাপস সাহা, সমর দে’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, পূর্ণ লাভের আশায় শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ায় প্রতিবছর অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের আগমনি রথযাত্রা ও উল্টো রথযাত্রার এই উৎসবে হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা ও প¦ার্শবর্তী জেলা থেকে শত শত সনাতন ধর্মালম্বীরা যোগ দিয়ে থাকেন। শতবছর ধরে যার ঐতিহ্য ও ধারাবাহিকতা অব্যাহৃত রয়েছে।

এ বিষয়ে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়া পরিচালনা কমিটির সদস্য ডা. মানিক লাল মজমুদার ও সঞ্জয় কর্মকার জানান, উৎসবমুখর পরিবেশে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল পরিবেশে এ রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় তাঁরা হাজীগঞ্জ থানা, সনাতন ধর্মালম্বী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

হাজীগঞ্জে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার আয়োজনে আগমনি রথযাত্রা

আপডেট : ০৯:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫