ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্দ্রায় বিএনপির জনসমাবেশে বিশাল মিছিল নিয়ে ছাত্রদল নেতা তানভীর মল্লিকের যোগদান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 21

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত জনসমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা তানভীর মল্লিক।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ইউনিয়নের সেন্দ্রা বাজারে আয়োজিত এই জনসমাবেশে সদ্য সাবেক সদস্য ও ৬নং বড়কুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী, তানভীর মল্লিকের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করলে পুরো জনসভাস্থল মুখর হয়ে ওঠে। তাদের মিছিলটি সেন্দ্রা বাজার এলাকায় প্রবেশের সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার হয়।

ছাত্রদলের উদীয়মান নেতা তানভীর মল্লিক ছিলেন কেন্দ্রবিন্দুতে। নিজের বক্তব্যে তিনি বলেন, “আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে জনগণের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন একত্রে কাজ করছে।”

তানভীর মল্লিকের নেতৃত্ব, দৃপ্ত শ্লোগান ও দলীয় পতাকা হাতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা সমাবেশস্থলে এক ভিন্ন মাত্রা যোগ করে। জনসমাবেশে তার উপস্থিতি ও দৃপ্ত বক্তৃতা নবীন কর্মীদের মাঝে আন্দোলনের শক্তি জোগায় বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা।

এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন— “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের সংকট থেকে উত্তরণের দিকনির্দেশনা। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়।”

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটো থেকে পড়ে নারীর মৃ”ত্যু

সেন্দ্রায় বিএনপির জনসমাবেশে বিশাল মিছিল নিয়ে ছাত্রদল নেতা তানভীর মল্লিকের যোগদান

আপডেট : ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫