পরিবেশ রক্ষা ও ফলজ বৃক্ষ রোপণে আগ্রহী করতে বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। ছোটবেলা থেকেই যদি শিক্ষার্থীদের এই অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ পাবে।
তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের খাদ্য ও অর্থনৈতিক চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে শুধু গাছ লাগালেই চলবে না, তার পরিচর্যার দিকেও মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো: আব্দুল হাই, সিনিয়র শিক্ষক ইয়াকুতি নাহার, শুম্ভনাথ সাহা, মোশারফ হোসেন, রাহেনুর ইসলাম, এবং শাহ জালালসহ শিক্ষকবৃন্দ।
চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে সেই গাছগুলো গ্রহণ করে এবং বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাসস্থানে রোপণের অঙ্গীকার ব্যক্ত করে।




















