ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আরাফাহ্ এক্সপ্রেসের মহতী উদ্যোগ: টিকিটের আয় যাবে গরিবদের সহায়তায়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 34

চাঁদপুরের হাজীগঞ্জে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে পরিবহন প্রতিষ্ঠান আল-আরাফাহ্ এক্সপ্রেস লিমিটেড। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, আগামী ২১ জুলাই ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ চৌরাস্তা কাউন্টার থেকে ঢাকা গামী টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি যাত্রী তার ভ্রমণ ব্যয়ের মাধ্যমে একটি মানবিক কাজে অংশগ্রহণ করবে। টিকিট বিক্রির টাকা সরাসরি অসহায়দের সহায়তায় ব্যয় করা হবে এবং সহায়তা প্রদানের পুরো কার্যক্রম পরিচালনা করা হবে স্বচ্ছ ও সুশৃঙ্খল উপায়ে।

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া, দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং সকলকে এই কাজে উদ্বুদ্ধ করা। প্রতিদিনের সাধারণ যাত্রাকে অর্থবহ করে তোলার এই প্রয়াস ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে একটি সময়োপযোগী ও সমাজবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরণের কার্যক্রম অন্য পরিবহন প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

আল-আরাফাহ্ এক্সপ্রেস লিমিটেডের এই প্রচেষ্টা একদিকে যেমন যাত্রীদের মনে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে, অন্যদিকে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই শতাধিক নেতাকর্মীর ভালোবাসায় বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী করিম বেপারী

আল-আরাফাহ্ এক্সপ্রেসের মহতী উদ্যোগ: টিকিটের আয় যাবে গরিবদের সহায়তায়

আপডেট : ০২:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫