ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সোনাতলা প্রেস ক্লাবের শোক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 30

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বগুড়ার সোনাতলা প্রেস ক্লাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

বিজ্ঞপ্তিতে সোনাতলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, গোটা জাতিকে শোকাহত করে তোলে। প্রতিটি প্রাণই অমূল্য। তাই এমন দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে—এটাই আমাদের প্রত্যাশা।”

সেইসাথে তারা দুর্ঘটনার পেছনের কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রেস ক্লাবের সদস্যরা বলেন, দেশে প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের আরও সচেতন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করা জরুরি।

সোনাতলা প্রেস ক্লাব বিশ্বাস করে, সমন্বিত উদ্যোগ ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সোনাতলা প্রেস ক্লাবের শোক

আপডেট : ০১:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫