ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অবৈধ ড্রেজার জব্দ করে ব্যবহার অযোগ্য করা হয়েছে | Rknews71

 নিজস্ব প্রতিনিধি :
হাজীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্দেশনায় ড্রেজার মেশিন জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিন উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিক পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় স্থানীয় ও এলাকাবাসীর উপস্থিতিতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে তাৎখনিক ব্যবহার অনুপযোগী করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ইউএনওন হাজীগঞ্জ” সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে অবৈধ ড্রেজার জব্দ করে ব্যবহার অযোগ্য করা হয়েছে | Rknews71

আপডেট : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২