ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠনের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সামাদ 

বিক্রয় প্রতিনিধিদের ঐক্যবদ্ধ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘হাজীগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠন’। সামাজিক ও মানবিক কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সংগঠনটি বর্তমানে নানামুখী উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যকর ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। অভিজ্ঞ নেতৃত্ব ও তরুণদের সমন্বয়ে গঠিত হওয়ায় সংগঠনটি স্বল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে।

সংগঠনের বর্তমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন রাশেদ আলম ও মোশাররফ হোসাইন। সভাপতি সোহাগ মজুমদার টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছেন। সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মাসুম বিল্লাহ ও কামাল হোসাইন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন মো. আবদুর সামাদ এবং সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাপাত। সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন মিরাজ, ক্রীড়া সম্পাদক আ. রব, প্রচার সম্পাদক রাকিব হোসাইন এবং অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আল-আমিন।

বিপদগ্রস্ত বিক্রয় প্রতিনিধিদের আর্থিক ও মানবিক সহায়তা করা, স্থানীয় এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, সমাজের বিভিন্ন জরুরি মুহূর্তে সেবা প্রদান—এগুলোই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে নিয়মিত খেলাধুলা, ট্যুর প্রোগ্রাম এবং প্রতি বছর সম্মিলিত ইফতার আয়োজন করা হয়।

ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে সংগঠনটির মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাতা তিনজন—নজরুল ইসলাম জুয়েল, আরিফ হোসাইন ও সাইফুল ইসলাম। সূচনালগ্ন থেকেই তাঁরা সংগঠনের পথচলায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন।

মানবতা, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তিতে ‘হাজীগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠন’ সামনের দিনগুলোতে আরও সেবামূলক কর্মসূচি নিয়ে পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠনের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সামাদ 

আপডেট : ০৮:৪৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫