ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি সিনেট নির্বাচন: সমন্বয়ের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহবায়ক  আশরাফুর রহমান বাবু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মতলবের সন্তান আশরাফুর রহমান বাবু।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু বর্তমানে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ দায়িত্ব পাওয়ায় আশরাফুর রহমান বাবুর শুভাকাঙ্ক্ষীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন ও প্রার্থীদের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে আশরাফুর রহমান বাবুর যুক্ত হওয়াকে সংশ্লিষ্ট মহলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

ঢাবি সিনেট নির্বাচন: সমন্বয়ের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহবায়ক  আশরাফুর রহমান বাবু

আপডেট : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬