ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মা ও কিশোরী মেয়ের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা থানা পুলিশ উপজেলার পল্লীতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার, ২৬ ডিসেম্বর, উপজেলার জোরগাছা ইউনিয়নের উত্তর শিচারপাড়া গ্রামে।  শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কামরুজ্জামানের স্ত্রী চায়না বেগম (৩৫) ও মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী  খাদিজা খাতুন  (১৪) জুমার নামাজের পর প্রায় বেলা ২টা ২০ মিনিটের দিকে সবার অজান্তে নিজ শয়ন ঘরে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল সম্পন্ন করে,  ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় মা ও কিশোরী মেয়ের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫