ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ক্ষমতায়নেও বাংলাদেশ এশিয়ার মধ্যে শীর্ষে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • 105

মতলব উত্তর ব্যুরো :
পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম বলেছেন, জিন্দাবাদ পাকিস্তানি সংস্কৃতির অংশ। ভিন্ন সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। পাকিস্তানপন্থীরা যখন ক্ষমতায় ছিল তখন হিন্দু স¤প্রদায়ের ওপর হামলা হয়েছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটি নাগরিক এখন নিরাপদে রয়েছেন।
শুক্রবার (১৭ জুন) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের নব নির্মিত চার তলা ভবনের উদ্বোধন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৮শ ২৪ ডলার। পাকিস্তানের মাথা পিছু আয় ১হাজার ৫শ ২৬ ডলার। এ সরকারের আমলে ৫০ জন যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। নারী ক্ষমতায়নেও বাংলাদেশ এশিয়ার মধ্যে শীর্ষে। শেখ হাসিনা জাতির জন্য আশির্বাদ।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জনগণকে বলেছিলেন, আমি পাকিস্তানকে সুইডেন বানিয়ে দিবো। জনগণ বলেছেন আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দেন। আমাদের সৌভাগ্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্রিজ হচ্ছে পদ্মা সেতু। মতলব কালীপুর-ভবেরচর ব্রিজের কাজ এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরে ব্রীজের ভিত্তি প্রস্তর করা হবে।
লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সহযোগী অধ্যক্ষ মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল হাসান, গভর্নিং বডির সাবেক সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ,
গভর্নিং বডির সাবেক সভাপতি ও বিকেএসপির সাবেক পরিচালক আলী আজগর খান, ডাঃ এমদাদুল হক মানিক, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, এসএসসি পরীক্ষার্থী লামিয়া আফরিন। পবিত্র কোরআন থেকে তেলোয়াত মাইনুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

নারী ক্ষমতায়নেও বাংলাদেশ এশিয়ার মধ্যে শীর্ষে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম – Rknews71

আপডেট : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২