মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরে রিলাক্স পরিবহনের একটি বাস ও পিকআপের (মিনিট্রাক) সংর্ঘষে মারা গেছেন, পিকআপ চালক ও হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের বাসিন্দা আল-আমিন হোসেন বাবু (২২)। শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন হোসেন বাবু টোরাগড় গ্রামের আনা গাজী রাড়ি বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে আল। তার মৃত্যুতে পরিবারে, নিজ বাড়ি ও এলাকায় বইছে শোকের মাতম। মাত্র এক বছর আগে তার বাব লুৎফুর রহমান মারা যান। এরপর থেকে সংসার আর পরিবারের হাল ধরেন তিনি। কিন্তু অকাল মৃত্যুতে নিস্তব্দ পরিবারের লোকজন।
এ দিকে দূর্ঘটনায় অপর আহতরা হলেন, একই বাড়ির নবির হোসেনের ছেলে ইয়াসিন হোসেন, মৃত আব্দুল মতিনের ছেলে সেফায়েত উল্যাহ্ ও দেলোয়ার হোসেন। গুরুতর আহতবস্থায় তাদের দুইজনকে ঢাকায় রেপার করা এবং অপর আহত একজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাস্থলের স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের একটি বাস আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এম.এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকঅআপ চালক আল আমিন হোসেন বাবু।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ সংবাদকর্মীদের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় এবং নিহত পিকআপের চালক আল আমিন হোসেন বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




















