ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলহাজ্জ্ব মফিজুল ইসলাম মিয়াজীর ইন্তেকালে এমপি জালাল উদ্দিনের শোক

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর  পরিচালক ও  মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি এবং রায়পুর ইসলামাবাদ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্জ্ব মো. মফিজুল ইসলাম মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার (৬ মার্চ) ভোর রাত ৪টায় মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ মিয়াজী বাড়িস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, আলহাজ্জ্ব মো. মফিজুল ইসলাম মিয়াজী দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক ও সভাপতি হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আলহাজ্জ্ব মফিজুল ইসলাম মিয়াজীর ইন্তেকালে এমপি জালাল উদ্দিনের শোক

আপডেট : ০৯:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬