ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির দেবীপুর শাহ্ আলী আকবর খন্দকার (রঃ) জামে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টিকারি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 219.46466; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকায় অবস্থিত দেবীপুর শাহ্ আলী আকবর খন্দকার (রঃ) জামে মসজিদ-এ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ও কথিত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড় (কালিয়াপাড়ায়) স্থানীয় মুসল্লী ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লী ও এলাকার বিশিষ্ট লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের ইমাম শাহ জাহান খলিফা, বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আহমেদ ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ,  আমির হোসেন খন্দকার, হাফেজ সাইফুল্লাহ সাইমুন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল মসজিদের পরিবেশ অস্থিতিশীল করতে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছে। একই সঙ্গে তারা মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে বলেও দাবি করা হয়।

বক্তারা বলেন, মসজিদ একটি ধর্মীয় ও পবিত্র স্থান—এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। তারা অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে সড়ক ত্যাগ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তির দেবীপুর শাহ্ আলী আকবর খন্দকার (রঃ) জামে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টিকারি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১১:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬