ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

Oplus_16908288

মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় চার অসাধু ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার দশানী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত জ্বালানি তেল প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের নিকট ফেরত প্রদান করা হয়েছে। তবে ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত পাওয়া গেলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোস্ট গার্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারজাতকরণের প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এলাকার চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ৪ অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ’র উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারজাতকরণ দেশের জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেল সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে সরকারি বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আপডেট : ০২:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬