আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তরের ফরাজীকান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, ফরাজীকান্দী ইউনিয়নে আসন্ন নির্বাচনে নতুন নেতৃত্বের প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে। সেই প্রেক্ষাপটে আমির হোসেন আমুর নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এদিকে স্থানীয় নেতাকর্মীরা জানান, সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আমির হোসেন আমু দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এতে করে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
ইউনিয়নের ভোটারদের একাংশ মনে করছেন, উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে নতুন নেতৃত্ব প্রয়োজন। সেই জায়গা থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমির হোসেন আমুর নাম এখন বেশ আলোচনায় রয়েছে।
এ বিষয়ে আমির হোসেন আমু বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। জনগণের সমর্থন পেলে ফরাজীকান্দী ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবো। ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে চাই।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
ফরাজীকান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমির হোসেন আমু
-
সুমন আহমেদ - আপডেট : ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- 96
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















