শাহরাস্তি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী
ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। ৯ মে দুপুরে কালিয়াপাড়া অবস্থিত শাহরাস্তি বিদ্যানিকেতন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। শাহরাস্তি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোঃ আব্দুর রবের স্বাগত বক্তব্য ও সভপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ঢাকা দিলকুশা শাখার ব্রাঞ্চ ম্যানেজার জি.এম হাসান মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এখান থেকে ভালো শিক্ষা অর্জন করে এই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে,
তোমরা যারা শাহরাস্তি বিদ্যানিকেতন থেকে যে সকল শিক্ষার্থী বিভিন্ন বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছ তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এটি তোমাদের জন্য আগামীর অনুপ্রেরণা।
তোমাদের জীবনের প্রথম অধ্যায় এখান থেকে শুরু, এখান থেকে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে, ভালো মানুষ হতে হলে, ভালো শিক্ষা অর্জন করতে হবে, মনে রাখবে শিক্ষাই জাতির মেরুদন্ড। বাংলা, ইংরেজি, শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার জ্ঞান অর্জন করতে হবে।
শাহরাস্তি বিদ্যানিকেতনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি বিদ্যানিকেতনের ডাইরেক্টর মোঃ মোস্তফা, মাহবুব আলম পাটোয়ারী, ডা. মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতারুজ্জামান,
শাহাদাত হোসেন সাধু, মোল্লা মোহাম্মদ মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের উপাধ্যক্ষ কৃষ্ণ রঞ্জন
আইচ, সকল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনা সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার
বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।




















