ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে স্বপ্নের নতুন বাড়ির বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত: কেরোসিনের বোতল উদ্ধার

চাদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের আমির হোসেন বেপারী বাড়ির শাহজাহানের নতুন বাড়ির বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার (১০ মে) দিবাগত রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাহজাহান তার নতুন বাড়িটি করেছেন রনি ব্রিকফিল্ড থেকে এক হাজার গজ পূর্বে মাঠের মাঝে। দু-দিন পূর্বে সে তার নতুন বাড়িতে দোয়া মিলাদের মধ্যে উদ্বোধন করে, স্ত্রী সন্তান ও পুত্রবধূকে নিয়ে বসবাস শুরু করেছেন।

নতুন বাড়ির নতুন মাটির গন্ধ এখনো শেষ হয়নি। অথচ তার এই বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেল। তার বাড়িতে নেই কোন বিদ্যুতের খুঁটি, কিংবা বিদ্যুতের লাইন, ঘটনার পূর্বে বাড়িতে ছিল না শাহজাহান, তার স্ত্রী মেয়ে ও পুত্রবধূ ছিল, তারা জানান ঘরের বারান্দার একাংশ দিয়ে আগুন জ্বলে ওঠলে, আগুন আগুন বলে ডাক চিৎকার দিলেও পার্শ্ববর্তী দক্ষিণ রায়চোঁ গ্রামে দরবেশ বাড়ির সামনে মাহফিল চলাকালীন সময় মাইকের আওয়াজের কারণে ডাক চিৎকার কেউ শুনতে পায়নি।

দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের মানুষ ছুটে আসলেও সেই পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে চেষ্টা চালিয়েও ব্যর্থ। বাড়ির আঙ্গিনায় পড়ে থাকা একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ। এটি কি শত্রুতা না অন্য কিছু এখনো বুঝা না গেলেও শাহজানের সারা জীবনের স্বপ্ন পুড়ে চাই হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে।

এ বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন বলে মনে করেন এলাকার সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হ’ত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

হাজীগঞ্জে স্বপ্নের নতুন বাড়ির বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত: কেরোসিনের বোতল উদ্ধার

আপডেট : ০৪:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬