চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি সনদ ও সম্মানী প্রদান উপলক্ষ্যে মঙ্গলবার(১২ মে) অত্র প্রতিষ্ঠানে আলোচনা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের গণমানুষের নেতা নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির,অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির স্বপন,পৌর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মামুন হোসেন মোল্লা,উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মোঃ জাকির হোসেন বেপারী।
সভাপ্রধান হিসেবে সমাপনী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহতামিম মোঃ মাহমুদুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালন করেন,সিনিয়র শিক্ষক মাওলানা কারী জাকারিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ হাবিবুর রহমান আখতার।অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ জসিম উদ্দিন সহ সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,অভিভা বকবৃন্দ,যুবনেতা মহসিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















