ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে চাঁদপুরে তানভীর হুদার নেতৃত্বে নেতাকর্মীদের অবস্থান

Oplus_16908288

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে ঘিরে জেলায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক প্রাণচাঞ্চল্য। তাকে বরণ করে নিতে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে চাঁদপুর-২ মতলব উত্তর- দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী চাঁদপুর শহরে অবস্থান নিয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
তানভীর হুদার নেতৃত্বে আগত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
তানভীর হুদা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র নতুন পথে এগিয়ে যাবে। চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা চাঁদপুরে জড়ো হতে শুরু করেছেন। ফলে পুরো জেলায় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফরকে কেন্দ্র করে চাঁদপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে চাঁদপুরে তানভীর হুদার নেতৃত্বে নেতাকর্মীদের অবস্থান

আপডেট : ১০:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬