ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাকান্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আলোচনায় ইউপি সদস্য প্রার্থী আশ্রাফ দেওয়ান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ব্যাপক আলোচনায় রয়েছেন সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী আশ্রাফ দেওয়ান। দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাফ দেওয়ান দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা-ঘাট সংস্কার, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। যে কোনো দুর্যোগ কিংবা সংকটে সাধারণ মানুষ তাকে পাশে পেয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে আশ্রাফ দেওয়ানকে দেখছেন তারা। ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়ায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিনই স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন।
আশ্রাফ দেওয়ান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ চাইলে আগামীতে ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অনেকেই মনে করছেন, নির্বাচনী মাঠে আশ্রাফ দেওয়ান একজন শক্ত অবস্থানে রয়েছেন। সাধারণ ভোটারদের সঙ্গে তার সুসম্পর্ক এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা তাকে এগিয়ে রাখবে বলে ধারণা করছেন তারা।
বর্তমানে কলাকান্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ডজুড়ে সম্ভাব্য এই প্রার্থীকে নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আড্ডায় চলছে আলোচনা। স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আশ্রাফ দেওয়ান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

কলাকান্দা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আলোচনায় ইউপি সদস্য প্রার্থী আশ্রাফ দেওয়ান

আপডেট : ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬