ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির সূচিপাড়া দক্ষিনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে দক্ষিণ রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুনছুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ।
ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সেন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম। ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির কল্যাণ ট্রাস্ট সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন সুমন, রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী, দক্ষিণ রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস আক্তার, সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন আলোচনা সভা শেষে
ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তির সূচিপাড়া দক্ষিনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট : ১০:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬