শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোহাম্মদ জোবায়েদ কবির বাহাদুরের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম।
উঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মজিবুর রহমানের সঞ্চালনায়
উদ্বোধক ছিলেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহিদুল ইসলাম দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আনিছুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জাবেদ আনসারী রবিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল কুদ্দুস লিটন, শিক্ষানূরাগী ও সমাজসেবক মোহাম্মদ হুমায়ুন কবির খোকন, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল।
এ সময়ে উপস্থিত ছিলেন নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম খলিল, আয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাফায়েত হোসেনসহ সকল বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন।
আলোচনা সভা শেষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।




















