ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেএফটি কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেনিতে অধ্যয়রত প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কেএফটি কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত পঞ্চম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীর জন্য সংবর্ধনার আয়োজন  করা হয়।
 মঙ্গলবার (২১ জুলাই ) দুপুরে কলেজ  মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।
কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামালের সভাপতিত্বে ও শিক্ষার্থী আতিফ ইরহাম ও রোজা আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলবগঞ্জ জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)  মো: জাবেদ হোসেন,  মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম,  অভিভাবক প্রতিনিধি আবদুল হান্নান অপু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩৮ জন ও সাধারণ গ্রেডে ১৯ জনসহ মোট ৫৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে কেএফটি কলেজিয়েট স্কুলে পড়ছে।  এসব কৃতি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠানের।
সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এর আগে অতিথিগণ কলেজে ভবনের চতুর্থ তলায় মরহুম স্বর্ণপ্রদকপ্রাপ্ত শিক্ষাবিদ ওয়ালিউল্লাহ পাটোয়ারীর নামকরণে  লাইব্রেরির ফলক উম্মোচন করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

কেএফটি কলেজিয়েট স্কুলে ষষ্ঠ শ্রেনিতে অধ্যয়রত প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬