দায়িত্ব গ্রহণের প্রায় সোয়া তিন বছর পর পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টা ২৫ মিনিটে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদে নিয়ে আসেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম পদত্যাগপত্র গ্রহণ করেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি ব্রিফিং করবেন স্পিকার। ব্রিফিংয়ে এ বিষয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া ও প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হতে পারে।
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বে স্পিকার
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:১৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 197
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















