ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ১৮টি গ্রামে শনিবার (৯জুলাই) ঈদুল আজহা উদযাপিত হবে -Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • 110

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে শনিবার (৯জুলাই) ঈদুল আজহা উদযাপিত হবে। উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ, এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ মুসলমানরা ঈদ উদযাপন করবে।

দেওয়ানকান্দি গ্রামের বোরহান উদ্দিন ডালিম বলেন, আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসাবেই এভাবে সঠিক সময়ে ঈদ উদযাপন করে আসছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, সরকারি নির্দেশনা মেনেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদ গুলোতে সামাজিক দুরুত্ব বজায়ে রেখেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ১৮টি গ্রামে শনিবার (৯জুলাই) ঈদুল আজহা উদযাপিত হবে -Rknews71

আপডেট : ০৩:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২