ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ হাজীগঞ্জে ইসলামী ইজতেমা, বয়ান করবেন পীর সাহেব চরমোনাই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 47

চাঁদপুরের হাজীগঞ্জে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ইসলামী ইজতেমা ও হালকায়ে জিকির। বাংলাদেশ মুজাহিদ কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর থেকে ইসলামী ইজতেমা ও হালকায়ে জিকির শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

এছাড়া অনুষ্ঠানে বয়ান করবেন হযরত মাওলানা হাফেজ ইউনুস আহমাদ, হযরত মাওলানা আব্দুল আওয়াল আউয়াল, হযরত মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ, হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ ও হযরত মাওলানা নূরুল আমিন জিহাদী।

ইজতেমায় ধর্মীয় আলোচনা, জিকির ও দোয়ার আয়োজন রাখা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, হাজীগঞ্জ ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমায় অংশ নিয়ে ধর্মীয় আলোচনা ও জিকিরে শরিক হবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বারডেম হসপিটালের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন আহমেদ

আজ হাজীগঞ্জে ইসলামী ইজতেমা, বয়ান করবেন পীর সাহেব চরমোনাই

আপডেট : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬