ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহাতলী এক্সপ্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

  • রিয়াজ শাওন: 
  • আপডেট : ১২:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 68

চাঁদপুরের শাহাতলী এলাকায় খেলাধুলার প্রসার, তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে ‘শাহাতলী এক্সপ্রেস ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। ক্লাবটির প্রতিষ্ঠাতা মিসেস আনার কলি।

নবগঠিত কমিটিতে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আশরাফুল জিলানী (ফয়সাল) এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোশারফ তপাদার। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন খান, ফজলে এলাহি রুমান ও রাশেদ গাজী।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শওকত কারী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ফরহাদ খান ও সজিব কারী। সাংগঠনিক সম্পাদক ফরহাদ মিজি এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (সৈকত)।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে কামরুল কারী, প্রচার সম্পাদক হিসেবে জাহিদ খান এবং দপ্তর সম্পাদক হিসেবে রাজু তপাদার দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফিরোজ মিজি, হাবিব কারী, রাজু কারী, শফিক চৌধুরী, জুয়েল কারী, সাগর রনি, মিথুন মিজি ও সাকিল খান।

ক্লাবটির কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে স্থানীয় তরুণ ও কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে।

পাশাপাশি এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শাহাতলী এক্সপ্রেস ক্লাবকে একটি সক্রিয় সামাজিক ও ক্রীড়া সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে সংগঠনটি ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে শাহাতলী এলাকায় খেলাধুলা, সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বারডেম হসপিটালের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন আহমেদ

শাহাতলী এক্সপ্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আপডেট : ১২:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬