ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে এবং ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে একটি মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা দারুণ তাকওয়া মোবারকিয়া কওমী মাদ্রাসায় শুক্রবার(২ অক্টোবর) ১৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সামাজিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই কোরআন শরীফ বিতরণ কার্যক্রমে সার্বিক সহায়তা ও প্রদান করেন স্থানীয় উদ্যোগী যুবক শান্ত আরিফ।
কোরআন শরীফ বিতরণকালে মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানীয় শিক্ষক হাফেজ মাওলানা ফারবে সাহেব এবং আব্দুল্লাহ সহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও ডিঙ্গাভাঙ্গা মানব কল্যাণ ও সামাজিক সংগঠনের দপ্তর সম্পাদক ৫নং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ও মোঃ রবিউল আলম ও ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি জনাব নাহিদ মোল্লা ও তারেক মিজি।
কোরআন শরীফ হাতে পেয়ে এতিম শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। বিতরণ শেষে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে এবং উদ্যোক্তার এই মহতী উদ্যোগের সার্বিক সাফল্য ও বরকত কামনা করে দোয়া করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

আপডেট : ১১:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬