চাঁদপুরের হাজীগঞ্জের মো. সামিউর রহমান (১৪) নামে হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১৪ অক্টোবর ২০২৬, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সামিউর রহমান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সংলগ্ন হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
কোনো ব্যক্তি সামিউর রহমানকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সামিউর রহমানের সন্ধান পেতে ০১৮৪৩-৫২০৭৮০, ০১৮৪২-০৭৭২৮১ সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হচ্ছে, যাতে দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসার পথ সুগম হয়। আল্লাহ তাকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন।



















