ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • 39

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সোনাতলা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সৈকত হাসান, আইটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ ছাড়া সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা চর্চা এবং নিরাপদ স্বাস্থ্যাভ্যাস গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দিল্লিতে সার্ক সাহিত্য সম্মেলনে যাচ্ছেন চাঁদপুরের চার লেখক

সোনাতলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট : ০৩:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬