আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলমাছ মৃধার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর উপজেলার মধ্য হাজিপুর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ মুরব্বি সুলতান মোল্লা।
গোলাম মোস্তফা মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম অপু, মোখলেছ মোল্লা, নুরু খলিফা ও খোকন সরদার। স্বাগত বক্তব্য দেন বাচ্চু খন্দকার।
বক্তারা বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলমাছ মৃধা নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যা নিয়ে কাজ করবেন বলে আমরা আশা করি।
তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করাই হওয়া উচিত জনপ্রতিনিধির মূল লক্ষ্য।
মেম্বার প্রার্থী আলমাছ মৃধা বলেন, আমি আপনাদেরই সন্তান। দীর্ঘদিন ধরে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হতে পারলে ৫ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। কোনো ভেদাভেদ নয়, দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। আমি মেম্বার হতে চাই মানুষের সেবা করার জন্য, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তুলতে চাই। সভায় হাজিপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুরে মেম্বার প্রার্থী আলমাছ মৃধার সমর্থনে উঠান বৈঠক
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- 31
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















