ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 21
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি মেজর ডালিম ও মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই শফিকুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে নায়েরগাঁও এলাকার বাসিন্দা রাজিয়ার ছেলে ডালিম প্রকাশ মেজর ডালিমকে (৩০) ৩০ পিস ইয়াবা ও একটি জিআর পরোয়ানাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পাঠন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এছাড়া একইদিন পুলিশের অন্য একটি অভিযানে বদরপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন(২৫), দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধান(২১)কে গ্রেফতার করা হয়।
অপর আরেকটি অভিযানে উপাধি এলাকা থেকে শিপন(২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধা(৩৪)কে গ্রেপ্তার করে।
মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন,
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মেজর ডালিমের নামে ১৫ টি মামলা রয়েছে।  মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণে গ্রেপ্তার মেজর ডালিমসহ গ্রেপ্তারকৃতরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের দেশগাঁওয়ে দ্বীনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬

আপডেট : ০৭:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬