চাঁদপুরের হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬নভেম্বর) সকালে হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ৮”শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও জেলায় আরো ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে সর্বমোট মোট ৪০৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার পরিচালক মোহাম্মদ হাছান, সদস্য সচিব মোঃ পারভেজ আহমেদ আরো উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, বি এম কলিমুল্লাহ, মোজাম্মেল হোসেন পরান, আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর, মাওলানা নেয়ামত উল্লাহ, আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার পরিচালক মোহম্মাদ হাছান জানান, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ৮০০ শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সারাদেশে পরীক্ষা শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে।
তিনি আরও জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















