চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনকল্পে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।
বক্তব্যে আলমগীর সরকার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমি আশা করি, আগামী ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আসুন, ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য ও দেশের কল্যাণে একসঙ্গে কাজ করি।
উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ মুন্সির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রধান সহ আরো অনেকে।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর র্যালি ও আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সকলের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
মতলব উত্তরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনকল্পে প্রস্তুতিমুলক সভা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

















